নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল সমাপ্ত

Date:

জেলার সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বালক বিভাগে সোনারায় ইউনিয়নের এক নম্বর পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে লক্ষ্মীচাপ ইউনিয়নের লক্ষ্মীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
আজ বুধবার বিকালে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
দিনের প্রথম ফাইনালে বালিকা বিভাগের ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে লক্ষ্মীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।।
অন্য দিকে দিনের দ্বিতীয় ফাইনালে সোনারায় এক নম্বর পুটিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩- গোলে টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩