ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি নির্মানাধীন ফ্যাক্টরির জমি দখল ও লোটপাটের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের হাইটেক ক্লথিং লিঃ নামের নির্মানাধীন ওই ফ্যাক্টরিতে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ফ্যাক্টরী সহকারী এডমিন অফিসার মাহাবুল আলম বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে ভরাডোবা গ্রামের মৃত মফিজ উদ্দিন মুক্তা‘র দুই ছেলে আনিছুজ্জামান বাদল ও আসাদুজ্জামান কাজলের নেতৃত্বে কিছু প্রভাবশালী লোকের সহযোগীতায় প্রায় শতাধীক লোকজন নিয়ে ফ্যাক্টরীর বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে।
পরে, ফ্যাক্টরীর ভিতরের একটি কোনে টিন দিয়ে বাউন্ডারী করে তাদের দখলে নিয়ে নেয়। এবং সেইসাথে প্রায় কোটি টাকার মালামাল ফ্যাক্টরী থেকে অন্যত্র সরিয়ে ফেলে।
স্থানীয় আফজাল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এ ঘটনাটি নিয়ে শুনে আসছি, বাদল ও কাজল ফ্যাক্টরীর কাছে জমি বিক্রি করে দিয়েছে। তাদের কোন বৈধতা না থাকলেও তারা শুধু শুধু ঝামেলা করছে। আনিছুজ্জামান বাদলের সাথে কথা হলে তিনি কোন কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে বলেন আমাদের জমি আমরা দখল করিছি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

