পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দেয়ার একটি ক্ষুদ্র পদক্ষেপ গ্রহন করা হয়েছিলো। আজ ০৫ ই এপ্রিল নালিতাবাড়ী উপজেলার ৬০ টি অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীতে ছিলো সেমাই,চিনি,সয়াবিন তেল,আলু,পেঁয়াজ,ডাল, গুড়ো দুধ,সাবান।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৪ ই জানুয়ারি কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠা পায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা ভিন্নধর্মী ও মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গের নিকট হইতে সুনাম কুড়িয়েছে এই সংগঠন।

