কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ধনু নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সঙ্গে ধান বোঝাই ট্রলারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত শনিবার এই দুর্ঘটনার পর এলাকাবাসী ধান বোঝাই ট্রলার ও চালককে আটক করে।
এলাকাবাসী জানায়, শনিবার ইটনা ঘাট থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজারে এক বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে রওনা দেয়।
দুপুর দেড়টার দিকে ধনু নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটি ধাক্কা লাগে। এতে ইটনার উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. মরম আলী (১৮) নামের এক যাত্রী পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

