কিশোরগঞ্জ প্রতিনিধি: নিকলীতে বজ্রপাতে একজন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টি শুরু হয়।
এ সময় নিকলী উপজেলার সদরের পূর্ব গ্রামের আব্দুস সোবহান মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩৫) হাওরে মাছ ধরছিলেন।
এমন সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই বিল্লাল মিয়া মারা যান। নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

