একাত্তর বাংলাঃ ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি সাংবাদিকের প্রেমে মজেছেন অনেক আগেই। এবার ভালোবাসা দিবসে বাগদানটাও সেরে ফেললেন এই নায়িকা। ভালোবাসা দিবসেই সারলেন তাদের বাগদান।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে তিনি দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন। জানা গেছে, পরীমণির বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বাগদান সম্পন্ন হয়েছে। এদিকে তামিম হাসান নিজেও ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমণির সঙ্গে বাগদানের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পরীমনি তার ফেসবুক পেজে তামিম হাসানের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন। তবে তামিম তার প্রোফাইলে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন।
শোনা যাচ্ছে, কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাঁদের বিয়ে হবে। এখনো কয়েকটা অনুষ্ঠান বাকি রয়েছে, সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চান তিনি।

