নাশকতাকারীরা যেখানেই থাকুক তাদের আমরা গ্রেপ্তার করব: ডিবিপ্রধান হারুন

Date:

একাত্তর বাংলা রিপোর্ট :ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘নাশকতাকারীরা, তারা যেখানেই থাকুক, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের যেই প্রান্তে থাকুক—তাদের আমরা গ্রেপ্তার করব। অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে আমরা গ্রেপ্তার করেছি।’

গতকাল ১২ নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অবরোধে সাধারণ মামলার বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘বিভিন্ন থানায় যেসব মামলা হয়, সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার অভিযান করে গ্রেপ্তার করছি।’

ডিবিপ্রধান বলেন, ‘অপর দিকে অবরোধের নামে যারা অবরোধের আগের দিন নাশকতা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তারা বিচ্ছিন্নভাবে অকেজো বাস, যেই বাসগুলো চলে না—এগুলোতে আগুন লাগিয়ে ওই এলাকার জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। যারা আতঙ্ক সৃষ্টি করছেন বা নাশকতাকারীরা তারা যেখানেই থাকুক, বাংলাদেশের যেই প্রান্তে থাকুক তাদের অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান চলছে, বাকিরাও শিগগিরই গ্রেপ্তার হবে।’

পুলিশের নানা তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে গোয়েন্দা দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা-পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে। মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে, তাদের আমরা গ্রেপ্তার করছি। বিচ্ছিন্ন কয়েকটা জায়গায়… অবরোধ আজকে, তারা গতকাল সন্ধ্যায় যেই গাড়িগুলো অকেজো, নষ্ট হয়ে আছে—সেগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। এই নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। যেহেতু নাশকতা করছে এবং ফৌজদারি; ফলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একদিকে যেমন টহল দিচ্ছে, অন্যদিকে তারা যেখানেই পালিয়ে থাকুক না কেন—তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। অপরাধী বা নাশকতার পরিকল্পনা যারা করছে, তাদের আমরা গ্রেপ্তার করছি। তফসিলকে কেন্দ্র করে যারা এই ধরনের অপরাধী রয়েছে, তাদের আমরা গ্রেপ্তার করব। নির্বাচন কমিশনের অধীনে থেকে সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা একই কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান