নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Date:

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ২১মে নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধারসহ দুই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোকছেদুর রহমান লেবু পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন ঘোড়া প্রতীক, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম পেয়েছেন দোয়াতকলম প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ পেয়েছেন টিউবওয়লে প্রতীক, মেহেদী হাসান রাজন চশমা প্রতীক, বাবুল হোসেন তালা প্রতীক ও ইসমাইল হোসেন পেয়েছেন টিয়া পাখি প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান আশুরা বেগম পেয়েছেন কলসি প্রতীক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা হাঁস প্রতীক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া পদ্ম ফুল প্রতীক ও নোহেলিকা দিব্রা পেয়েছেন ফুটবল প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান