নারী ও শিশু নির্যাতন আইনে ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি মামলা বিচারাধীন : আইনমন্ত্রী

Date:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সারাদেশে ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি মামলা বিচারাধীন রয়েছে।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবচেয়ে বেশি মামলা ঢাকায়। ১৩ হাজার ৭৭৭টি মামলা বিচারাধীন রয়েছে রাজধানীর ৯টি ট্রাইব্যুনালে। নারায়ণগঞ্জে ১ হাজার ৬৭৯, গাজীপুরে ৩ হাজার ৭৭৮, মানিকগঞ্জে ২ হাজার ৩২১, মুন্সিগঞ্জে ১ হাজার ২১৫, নরসিংদীতে ১ হাজার ৯৯২, কিশোরগঞ্জে ২টি ট্রাইব্যুনাল ২ হাজার ২৩৫, টাঙ্গাইলে ৩ হাজার ৬, ফরিদপুরে ১ হাজার ৮৭২, রাজবাড়ীতে ১ হাজার ১২৬, গোপালগঞ্জে ১ হাজার ৭৯২, মাদারীপুরে ১ হাজার ৪৮৩, শরীয়তপুরে ৩৫৯।
তিনি জানান, ময়মনসিংহে ১ হাজার ৯৫৬, নেত্রকোণায় ২ হাজার ৬৭৩, জামালপুরে ২ হাজার ১২৮, শেরপুরে ১ হাজার ৯০৮, চট্টগ্রামে (৭টি ট্রাইব্যুনাল) ১২ হাজার ৪৭৭, ফেনীতে ১ হাজার ৩৯২, নোয়াখালীতে (২টি ট্রাইব্যুনাল) ৬ হাজার ৬৫৩, লক্ষ্মীপুরে ১ হাজার ৭২৮, কক্সবাজারে ৭ হাজার ৯৫৮, কুমিল্লায় ৪ হাজার ১৬৯, চাঁদপুরে ১ হাজার ৩১০, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার ৮৬৯, রাঙ্গামাটিতে ৫২৮, বান্দরবানে ৬২৪, খাগড়াছড়িতে ৩৬২, রাজশাহীতে ১ হাজার ৩২০, নওগাঁয় ২ হাজার ৮৮০, জয়পুরহাটে ৬০৭, চাঁপাইনবাবগঞ্জে ৪২৯, বগুড়ায় ২ হাজার ৭২৯, সিরাজগঞ্জে ৪ হাজার ৪০৮, পাবনায় ১ হাজার ৭৮১, নাটোরে ১ হাজার ৬২৩, খুলনায় ৪ হাজার ৫৩৭ মামলা বিচারাধীন।
বাগেরহাটে ৩ হাজার ১৭৮, যশোরে ১ হাজার ৫৫৫, সাতক্ষীরায় ১ হাজার ৬২২, ঝিনাইদহে ১ হাজার ৩১৯, চুয়াডাঙ্গায় ৫৩৮, মেহেরপুরে ৬০৩, কুষ্টিয়ায় ৪১০, মাগুরায় ১ হাজার ৩২, নড়াইলে ৪৭৪, বরিশালে ১ হাজার ৯৮০, ঝালকাঠিতে ৪৫৪, পিরোজপুরে ৭১৯, পটুয়াখালীতে ১ হাজার ৮০২, ভোলায় ৫ হাজার ৩, বরগুনায় ২ হাজার ৬২৩, সিলেটে ২ হাজার ৫৫ , মৌলভীবাজারে ২ হাজার ৬৪১, সুনামগঞ্জে ১ হাজার ৬৫২, হবিগঞ্জে ৫ হাজার ৬৬৯, রংপুরে ৬ হাজার ৮০, দিনাজপুরে ২ হাজার ৯৩৬, লালমনিরহাটে ১ হাজার ৩৯৪, নীলফামারীতে ৩ হাজার ৭৯৭, পঞ্চগড়ে ৪৭৪, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৫৮৮, গাইবান্ধায় ৩ হাজার ২৩৪, কুড়িগ্রামে ১ হাজার ৯৩৫ মামলা বিচারাধীন।
সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান