নাভালনির লাশ গোপনে কবর দিতে চাপ।

Date:

আন্তর্জাতিক ডেস্ক

গত ১৬ই অক্টোবর সাইবেরিয়ার এক প্রত্যন্ত কারাগারে মৃত্যু হয় নাভালনির। কারাগার কর্তৃপক্ষের দাবি, পুতিন-বিরোধী নেতার মত্যু স্বাভাবিক কারণেই হয়েছিল।

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃত্যুর এক সপ্তাহ পরে তাঁর দেহ দেখানো হল তাঁর মা লুডমিলা নাভালনায়াকে। তবে বৃদ্ধার দাবি, ছেলের দেহ তাঁদের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, উল্টে প্রশাসন তাঁকে জোর করছে, যাতে কোনও গোপন স্থানে নাভালনির দেহ কবর দিতে সম্মতি দেওয়া হয়। লুডমিলা সেই প্রস্তাবে রাজি না-হওয়ায় তাঁকে নাভালনির দেহ নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি।

নাভালনির দলের তরফে আজ প্রকাশ করা এক ভিডিয়ো বার্তায় লুডমিলা বলেন, ‘‘ওরা আমাকে হুমকি দিচ্ছে। কবে, কোথায়, কী ভাবে আলেক্সেইকে কবর দেওয়া হবে তার শর্ত ঠিক করে দিতে চায় ওরা। সব কিছু গোপনে সেরে ফেলতে চায়।’’ রাশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম ট্যাস বুধবার জানিয়েছিল, আর্কটিক জেল কর্তৃপক্ষ তাঁর ছেলের দেহ দিচ্ছে না, এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন লুডমিলা। তা ছাড়া, নাভালনির দেহ চেয়ে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিঠি দিয়েছেন। লুডমিলার আজকের অভিযোগের এখনও জবাব দেয়নি ক্রেমলিন।

গত ১৬ই অক্টোবর সাইবেরিয়ার এক প্রত্যন্ত কারাগারে মৃত্যু হয় নাভালনির। কারাগার কর্তৃপক্ষের দাবি, পুতিন-বিরোধী নেতার মত্যু স্বাভাবিক কারণেই হয়েছিল। এই মর্মে তাঁকে নাভালনির মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লুডমিলা। ভি়ডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমাকে সব আইনি ও ডাক্তারি কাগজপত্র দেখানো হয়েছে। মৃত্যুর শংসাপত্রে আমাকে দিয়ে সই-ও করিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আইন মোতাবেক দেহ আমাদের হাতে তুলে দেওয়ার কথা। যা এখনও পর্যন্ত তারা করেনি। উল্টে আমার কাছ থেকে সম্মতি আদায়ের চেষ্টা করছে যাতে গোপনে, অজ্ঞাত স্থানে আলেক্সেইয়ের দেহ কবর দেওয়ায় আমি সম্মতি দিই। এটা সম্পূর্ণ বেআইনি।’’ লুডমিলার আরও অভিযোগ, তিনি তিন দিনের মধ্যে সম্মতি না দিলে আলেক্সেইয়ের দেহ কারাগার চত্বরেই কবর দিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন জেল কর্তৃপক্ষ। তাঁর কথায়, ‘‘ওরা বলল, অনেক দিন হয়ে গিয়েছে। দেহে পচন ধরতে শুরু করেছে। এর পরে দেহের কী অবস্থা হবে, সে বিষয়ে আমরা কোনও আশ্বাস দিতে পারব না।’’

বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং তাঁদের কন্যা দাশা নাভালনায়া। পরে সেই বৈঠক প্রসঙ্গে বাইডেন এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘আলেক্সেই নাভালনির প্রিয়জনদের সঙ্গে আজ দেখা করলাম। তাঁদের অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা জানালাম। আলেক্সেই নির্ভিক ভাবে যা কাজ করে গিয়েছেন, তা ইউলিয়া, দাশা এবং পুতিনের রাশিয়ার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।’’ বাইডেন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন এবং নাভালনির হেফাজতে মৃত্যুর জন্য নতুন করে রাশিয়ার ৫০০রও বেশি ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তাঁর প্রশাসন। এ ছাড়া, ১০০টিরও বেশি দ্রব্যের রফতানির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাবার মৃত্যুর পরে এই প্রথম মুখ খুললেন দাশা। ২৩ বছর বয়সি আলেক্সেই-কন্যা মা-বাবার সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবি সমাজমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে রুশ ভাষায় লিখেছেন, ‘‘ভালবাসা, চুম্বন ও আলিঙ্গন। তোমাকে খুব মিস করছি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান