একাত্তর বাংলাঃ পিরোজপুরের নাজিরপুরে পিকাপের ধাক্কায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
নিহত অটোভ্যান চালক মো. রিপন শেখ(৩০)বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার টাইগারহাট গ্রামের কেরামত শেখের পুত্র।
থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার আগে ওই অটোভ্যান চালক নাজিরপুরে আসার সময় পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার শাখারীকাঠীর ভাইজোড়া নামক স্থানে পিকাপ ও অটোভ্যান মুখামুখী সংঘর্ষ হয়।
এ সময় অটোভ্যান চালক গুরুতর আহত হন।
আহত ওই অটোভ্যান চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
এ ঘটনায় থানা পুলিশ ঘাতক পিকাপটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

