নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন বৃহস্পতিবার

Date:

নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন আগামী ৩০ মে (বৃহস্পতিবার)।
এ লক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই দিন সন্ধ্যা ৭ টায় তাকে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আজ রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
তবে শপথ অনুষ্ঠানের অতিথিদের তালিকা সরকার এখনও প্রকাশ করেনি।
গত ২০১৪ সালের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ সার্কভূক্ত (সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
এর আগে শনিবার এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) নেতৃবৃন্দ মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদিকে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতীয় সংবিধানের ৭৫ (১) ধারার ক্ষমতাবলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
রাষ্ট্রপতি আমন্ত্রণপত্রে মোদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার হবু সদস্যদের নাম তাঁকে জানানোর এবং সদস্যদের রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের একটি তারিখ ও সময় অবহিত করার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান