কবি মোঃ সেলিম হোসেন
বছর গেলো বছর এলো
মনে ভীষণ সাহস পেলো
চলতে নতুন ভাবে,
স্মৃতির বোঝা হালকা করে
নতুন চিন্তার হাতটি ধরে
সুখের দেখা পাবে।
মেঘের যত ঘনঘটা
মুছে জ্বলছে আলোর ছটা
আগামীর ডাক শুনে,
আশায় ভরে হৃদয়খানি
চলতে হবে বাধা হানি
মনে স্বপ্ন বুনে।
ডাক শুনে তাই যাই এগিয়ে
মনের মাঝে সাহস নিয়ে
গড়তে নতুন বিশ্ব,
তাল মিলিয়ে দিনের সাথে
সঠিক চিন্তা নিলে মাথে
হবোনা আর নিঃস্ব।

