ধর্ষনের অভিযোগ করলেন বলিউডের আবেদনময়ী নায়িকা জিনাত আমান

Date:

একাত্তর বাংলাঃ প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান (৬৮) এক ব্যবসায়ীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে ধর্ষণের মামলা করেছেন । অভিযোগের পর পরই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় মুম্বাইয়ের ওই অভিযুক্ত ব্যবসায়ীকে।

ব্যবসায়ীর বিরুদ্ধে জিনাত আমানের ধর্ষণের অভিযোগ নিয়ে হৈ চৈ পড়ে গেলো বলিউড পাড়ায়।

শুক্রবার অভিযুক্ত ব্যবসায়ীকে আদালতেও তোলা হয় বলে খবর। পাশাপাশি, জিনাত আমনের ধর্ষণের অভিযোগ মুম্বাইয়ের জুহু থানার পুলিসের তরফে ক্রাইম ব্রাঞ্চের হাতেও হস্তান্তরিত করা হয়।

অভিযুক্ত, মুম্বাইয়ের ব্যবসায়ী অমর খান্না ওরফে সরফরাজের মুম্বাইয়ের বিনোদন জগতে পরিচিতি রয়েছে সরফরাজের। কোরিওগ্রাফার হিসেবে বলিউডে নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল সে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। পরে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে সরফরাজ।

প্রথমে বন্ধুত্ব এবং পরে অশ্লীল মেসেজ পাঠিয়ে অভিনেত্রীকে উত্যক্ত করা। এই অভিযোগেই সম্প্রতি মুম্বাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন। কিন্তু অভিযোগ দায়েরের পর পরই শহর ছেড়ে পালান অভিযুক্ত। তারপর থেকেই অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ শুরু করে পুলিস। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় মুম্বাইয়ের ওই ব্যবসায়ীকে। সেই সঙ্গে ওই ক্রাইম ব্রাঞ্চের হাতেও হস্তান্তরিত করে দেওয়া হয় মামলাটিকে।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪ডি ধারা ও ৫০৯ ধারায় মহিলাকে উত্যক্ত করা ও তাঁর সম্মানহানি করার মামলা দায়ের করা হয়েছিল সরফরাজের বিরুদ্ধে।

বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান প্রথম জীবনে মডেলিংয়ে পরিচিত পায়। ষাটের দশকে ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু হয় তাঁর। দেবানন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শশী কাপুর সকলের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা।

১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন। একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয়ে করেন। এর ফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেছেন।

বলিউডে পারভীন ববি’র সাথে পশ্চিমা ঢংয়ে নিজস্ব ভাবমূর্তি গড়ে তোলেন ও সমগ্র কর্মজীবনে যৌনতার প্রতীকে পরিণত হন। পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে তাঁর মেলামেশা ছিলো বলে মিডিয়ায় জোর গুঞ্জন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান