একাত্তর বাংলাঃ তুমি কে আমি কে- বঞ্চিত।‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’। ‘প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না’; এমন সব স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের দিন সকালে ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামে একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মোল্লাহ মোহাম্মদ সাইদ বলেন, যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেমবঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।

