তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্বেরাত, হামদ-নাত, সঙ্গীত, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, উপজেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক তোবারক হোসেন খোকন, সুরুজ আলী, তপন কুমার দাস প্রমুখ।
শিক্ষা কর্মকর্তা বলেন, এবার সকল বিষয়ে ২৮৪ জন প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ক্বেরাত, হামদ-নাত, বাংলা রচনা, বাংলা কবিতা আবৃত্তি, দেশতœবোধক গান, বিতর্ক প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা, নজরুল, রবীন্দ্র ও উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়।

