দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম বোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকালে এক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, নারী নেতৃ লুদিয়া রুমা সাংমা, শেফালী হাজং, সাংবাদিক নিতাই সাহা, একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ। পরে সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে লুদিয়া রুমা সাংমা, ে রোকেয়া বেগম, শফালী হাজং, মনোয়ারা বেগম কে সম্মাননা প্রদান করা হয়।
বক্তার বলেন, বেগম রোকেয়ার মতো নারী নেত্রীর জীবনাদর্শ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

