একাত্তর বাংলাঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের তিনজনই ব্রিটিশ নাগরিক, আর একজন দক্ষিণ আফ্রিকান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানায়, বিমানটিতে চারজন আরোহীই ছিলেন।
কারিগরি ক্রটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় অন্তত এক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটিতে।

