আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স। এছাড়া সাধারণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৬ জন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সম্প্রতি জারিকৃত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠি বলা হয়েছে,ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত থাকবে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩ টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকবে র্যাবের ১৭টি টিম ও বিজিবি থাকবে ৭ প্লাটুন।
অন্যদিকে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ টিম থাকবে। এছাড়া নিয়োজিত থাকবে র্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।
আগামী ৯ মার্চ এই দুই সিটির সঙ্গে স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২২ জনের ফোর্স অন্য স্থানীয় নির্বাচনের কেন্দ্রে মোতায়েন থাকবে।

