দিল্লিকে ১২ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল সঞ্জুর রাজস্থান

Date:

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রিয়ান পরাগের অপরাজিত ৮৪ রানের দৌলতে ১৮৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে ১৭৩ রানে থেমে গেল ঋষভ পন্থদের দৌড়। কার্যত রাজস-থানের ব্যাটিংয়ের সময়ে শেষ ওভারে এনরিখ নোয়াকিয়েকে আক্রমণে আনার মাসুল দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। শেষ ওভারে ২৫ রান দিয়েছিলেন এনরিখে।

২৮ মার্চ বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পওয়ার ওভারে তাণ্ডব চালাতে শুরু করেন দিল্লির ওপেনার মিচেল মার্শ। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নাদ্রে বার্গারের বলে সাজঘরে ফেরেন অজি ব্যাটার। তাঁর অবদান ১২ বলে ২৩। এক বল বাদে শূন্য রানে ফিরে যান রিকি ভুঁই। এক ওভারে জোড়া ধাক্কা খেয়ে বিপাকে পড়ে যায় দিল্লি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরে যান ওয়ার্নার (৪৯)। অধিনায়ক হিসাবে পরিত্রাতা হয়ে আবির্ভূত হতে পারেননি দিল্লি অধিনায়ক ঋষভ পন্থও। তিনি ২৬ বলে ২৮ রান করে ফিরে যান। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে ব্যাট করতে নামা অভিষেক পোরেলও দলকে ভরসা জোগাতে পারেননি। ১০ বলে ৯ রান করে ফেরেন। ঋষভ ও অভিষেককে আউট করেন স্পিনার যজুবেন্দ্র চাহল।

পাঁচ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় দিল্লি। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ত্রিস্তান স্টাবস ও অক্ষর পটেল। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু বুদ্ধি করে আভেশ খানের হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন। আভেশ একের পর এক ইয়র্কার দিয়ে রান আটকে দেন। মাত্র চার রান তুলতে সফল হন স্টাবস ও অক্ষর পটেল। ফলে ১২ রানে হার হজম করতে হয় ঋষভ পন্থদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান