থামানো যাচ্ছে না মশার যন্ত্রণা

Date:

একাত্তর বাংলাঃ সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে এবার সাড়ে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও রাজধানীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী।

তারা বলছেন, ওষুধ ছিটানো হলেও এর কোনো কার্যকারিতা নেই। আবার অনেক এলাকায় ছিটানো হয়নি ওষুধ। যদিও সিটি কর্পোরেশনের দাবি, সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা না গেলে এবারও ছড়াতে পারে মশাবাহী রোগ।

দিনের আলোতেই মশার এ দৃশ্য ধারণ করা হয় রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া থেকে । সেখানে স্থানীয় বাসিন্দাদের জীবন অনেকটাই অতিষ্ঠ । অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এইচএসসি পরীক্ষার্থী তালহা। দুই সন্তানের সুস্থতার নিরাপত্তার জন্য দিনে মশা থেকে রেহাই পেতে দিনের বেলাতেই মশারি টানিয়ে সন্তানদের নজরদারি করছিলেন তাদের অভিভাবক।

এদিকে রাজধানীর অনেক এলাকাতে মশা নিধনে সিটি কর্পোরেশনের কোন কার্যকরি উদ্যোগ নেই বেল অভিযোগ স্থানীয়দের। আর মশা নিধনে এখনও যদি কার্যকরি ব্যবস্থা না নেয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের

তবে মশাবাহিত রোগের কোন আশঙ্কা নেই জানিয়ে সিটি কর্পোরেশন বলছেন, নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে । মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা- নালা ও অনেকদিনের জমাট পানি থেকে তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা । এর জন্য জনগণকে আগে সচেতন হতেও পরামর্শ দেন তিনি।

প্রতি বছরই রাজধানীতে এসময়ে মশার প্রকোপ বেড়ে যায় । যা কিনা অনেক মৌসুমি রোগের বাহকও । গত বছর মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনও বহন করছে সেই যন্ত্রণা।আর তাই পর্যবেক্ষকরা মনে করছেন, পরিকল্পিত নগর ব্যবস্থা আর জন সচেতনতাই পারে মশা ও মশা বাহিত রোগ থেকে মু্ক্তি দিতে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান