সুমন ভৌমিকঃ ২৬ এপ্রিল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২১ সালে’র জানুয়ারী-মার্চ মাসের ত্রৈমাসিক এবং ২০২১ সালে’র মার্চ মাসের মাসিক অপরাধ সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম)।
প্রেস রিলিজ থেকে জানা যায়, অপরাধ সভায় খুন, নারী নির্যাতনসহ অন্যান্য মামলা সমূহে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করাসহ তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মী, কমিউনিটি পুলিশিং সদস্যদের মাধ্যমে খুন ও নারী নির্যাতন প্রতিরোধের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহকে মাদক মুক্ত জেলা গঠনের লক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগে রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারদের কঠোর নির্দেশ দেন।
উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ (রেঞ্জ অফিস), পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন (ক্রাইম ম্যানেজমেন্ট, রেঞ্জ অফিস), অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, পিপিএম-সেবা (অপস এন্ড ইন্টেলঃ, রেঞ্জ অফিস) এবং রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।
এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ময়মনসিংহ পুলিশ সুপার (পিবিআই) ও ময়মনসিংহ বিশেষ পুলিশ সুপার (সিআইডি) তড়ড়স ঈড়ষঁফ গববঃরহম এর মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।

