একাত্তর বাংলাঃ ত্রিশূল হাতে মিছিল করার অপরাধে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপির নারী মোর্চার প্রধান লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে প্রশাসন।
রোববার বিকেলে বীরভূমের রামপুরহাটে একটি ধর্মীয় মিছিলে ত্রিশূল নিয়ে হাঁটেন ওই অভিনেত্রী।
তবে, অস্ত্র আইনে মামলা নিয়ে মোটেও বিচলিত নন লটেক। এ বিষয়ে তিনি জানান, এটা রাজনৈতিক কারণেই করা হয়েছে। তাছাড়া ত্রিশূল কোনও অস্ত্র নয়।
পশ্চিমবঙ্গ প্রশাসন রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করে দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে। শুধু তাই নয়, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অস্ত্র হাতে নামলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তার প্রশাসনকে।
যদিও শুধু লকেট চট্টোপাধ্যায় নন, অস্ত্র নিয়ে বিভিন্ন জেলায় বিশেষ করে পুরুলিয়াতেও কয়েকশো বিজেপি সমর্থক শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। এমন কি অনেক অপ্রাপ্ত বয়স্কদের হাতেও দেখা গিয়েছে ধারালো অস্ত্র।

