তৃতীয় ওয়ানডেতে বাদ লিটন, দলে ঢুকলেন যিনি

Date:

ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই লিটন কুমার দাস এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।

আজ (শনিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’

এরপর লিটনের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

এর আগে টি-টোয়েন্টি সিরিজে আলিস আল ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়ে যান জাকের আলি অনিক। এরপর জাতীয় দলে তার অভিষেকটাও স্বপ্নের মতো হয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সুযোগ পেয়েই তিনি ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। ইতোমধ্যে সবমিলিয়ে খেলা ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় নিয়ে ব্যাট করেছেন জাকের।

এর আগে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৫ গড় নিয়ে তার রান দুই হাজারের কাছাকাছি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান