তিব্বতে ১২শ বছর আগের ‘বুদ্ধ’ চিত্রের সন্ধান লাভ

Date:

একাত্তর বাংলাঃ তিব্বতে ১২শ’ বছর আগের খোদাই করা বুদ্ধের চিত্রের সন্ধান পাওয়া গেছে।

তিব্বতের পূর্বাঞ্চলে নব আবিষ্কৃত পাহাড়ের গায়ে খোদাই করা চিত্রকর্মটিকে ১২শ’ বছর আগের স্থানীয় ইতিহাস ও বৌদ্ধ চিত্রকলার নিদর্শন বলে মনে করা হচ্ছে।

আঞ্চলিক প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণা ইনস্টিটিউ জানায়, নব আবিষ্কৃত চিত্রকর্মটি তিব্বতীয় টুবো শাসনামলের যা কামদো নগরীর চাগরিব কাউন্টির আকুর শহরে এটি আবিষ্কৃত হয়েছে। খবর সিনহুয়া’র।

একটি উপত্যকায় নির্মাণ শ্রমিকরা পাথর খননের সময় প্রথম পাথরের গায়ে খোদাই করা বুদ্ধের চিত্রকর্মটি দেখতে পায়। এটি প্রায় ১০ মিটার দীর্ঘ।

চিত্রটির নির্মাণশৈলী দেখে এটি নবম শতাব্দিতে নির্মিত হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

বিশেষজ্ঞরা বলেন, উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সংযোগস্থলে প্রাচীন মূর্তিটি অবস্থিত। এই আবিষ্কার শিল্প, কলা ও সংস্কৃতি অধ্যয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি এর মধ্যদিয়ে একটি প্রাচীন যোগাযোগ ব্যবস্থাও আবিষ্কৃত হয়েছে।

ওই স্থানের নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। প্রাচীন কীর্তিটি এখন যথাযথ কর্তৃপক্ষের নিরাপত্তায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান