একাত্তর বাংলাঃ-
২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশলগুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৪ সালের ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী রেজিস্ট্রার রাশেদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে চুয়েট।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বলেন, ‘শিগগিরই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচিসংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

