ঢাকা ও দিল্লীর মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে : বাংলাদেশ হাইকমিশনার

Date:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং একটা নতুন উচ্চতায় পৌঁছেছে।
নয়াদিল্লীস্থ ন্যাশনাল ডিফেন্স ৫৯তম এনডিসি কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে শুক্রবার বক্তৃতাকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ কথা বলেন।
তিনি ‘ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশন্স : অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস’ বিষয়ে বক্তৃতা করছিলেন।
৪৭ সপ্তাহের এই কোর্সে ভারতের অফিসারগণ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাজ্য (ইউকে), যুক্তরাষ্ট্র (ইউএসএ) ও ভিয়েতনাম থেকে ২৫ জন বিদেশী অফিসার অংশ নেন।
সৈয়দ মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ ও ভারত নিরাপত্তা, পারস্পরিক বিশ্বাস, আস্থা সৃষ্টি এবং বাস্তব ও জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, এই দ্বিপক্ষীয় সম্পর্ক এতই আন্তরিক যে, প্রতিবেশী কূটনীতির জন্য এটা একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দু’টি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে এনেছেন।
হাইকমিশনার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ়ভাবে উন্নত করেছে।
তিনি বলেন, ২০১৭ সালে শেখ হাসিনার ভারত সফরকালে দু’দেশের মধ্যে ৫টি প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান