ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

Date:

গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৪ জন রোগী। যা এই বছরের একদিনে সর্বোচ্চ। আসন্ন কোরবানির ঈদে প্রায় অর্ধকোটি মানুষ রাজধানী ঢাকা ছাড়বেন তখন দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুরোগীদের ছড়িয়ে পড়ার সঙ্কা রয়েছে। ফলে এ রোগে আরও বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিক বিবেচনা করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ঢাকা না ছাড়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা।

এদিকে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটির দুই মেয়রের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৮ জুলাই) সকালে ঢাবি ক্যাম্পাসে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করে এ দাবি জানান শিক্ষার্থীরা। অবশ্য ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে স্বীকার করে, সংকট মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন ঢাকার দুই মেয়র।

চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা জান-প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যে ঢাকা সিটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

 

এ সময় কর্মসূচি অংশ নেয়া শিক্ষার্থীরা ডেঙ্গু জ্বরের বিস্তারের কারণ হিসেবে সংশ্লিষ্ট সেবাসংস্থাগুলোর উদাসীনতাকে দায়ী করেন।

এদিন দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তিনি জানান, মশা নিধনে কার্যকর ও নতুন ওষুধ আনার চিন্তা করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটির আরও মেয়র বলেন, কোনো ওষুধে মশা মারা যাবে এবং পরিবেশের ক্ষতি হবে না। এবং নতুনভাবে যেসব শিশু জন্ম নিবে তাদের ক্ষতি হবে না সেটা বিবেচনা করে ওষুধ আনা হচ্ছে।

এছাড়াও ডেঙ্গু সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো।

সরকারি হিসাবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৯২১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৫৪০ জন, মিটফোর্ড হাসপাতালে ২২৪, ঢাকা শিশু হাসপাতালে ৯৪, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৭, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২০৭, বারডেমে ৩৯ জন।

এছাড়া ঢাকার বাইরে গাজীপুরে ৭৩ জন, মুন্সীগঞ্জে ৭, কিশোরগঞ্জে ৫৪, নারায়ণগঞ্জে ১৩, চট্টগ্রামে ৫৭, ফেনীতে ৫১, কুমিল্লায় ১, চাঁদপুরে ৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, লক্ষ্মীপুরে ৮, নোয়াখালীতে ৯, কক্সবাজারে ৬ জন ভর্তি আছেন। খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন, কুষ্টিয়ায় ৩২, যশোরে ২২, ঝিনাইদহে ১১, বগুড়ায় ৬০, পাবনায় ২৯, সিরাজগঞ্জে ৮, নওগাঁয় ২, রাজশহীতে ৩৮, বরিশালে ৩৫ এবং সিলেটে ১৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩