চীফ রিপোর্টারঃ পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার সকালে তাঁর জন্মস্থান রংপুরের পরীগঞ্জের ফতেহপুর গ্রামে তার সামাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. ওয়াজেদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও কবর জিয়ারত করা হয়।
তিনি ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ৯ মে মারা যান তিনি।

