একাত্তর বাংলাঃ ময়মনসিংহে প্রতিদিন ডিবি পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ছে চিহিৃত সব মাদক ব্যবসায়ী। স্বস্তিতে নগরবাসী। প্রতিনিয়ত অভিযানে কোনঠাসা হয়ে পড়েছে মাদকের সম্রাজ্য। এর সাফেল্যর দাবীদার ময়মনসিংহ ডিবি পুলিশ কর্তৃপক্ষ।
ময়মনসিংহ জেলার সুযোগ্য গোয়েন্দা শাখ ‘র অফিসার-ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) সাহেবের নির্দেশে ২৭/০২/১৯ তারিখ এস.আই আলাউদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নগরীর টাংগাইল বাসষ্ট্যান্ড সংলগ্ন শিল্প কলা একাডেমীর সামনে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সামিউর রহমান অনিক (২০), পিতা মৃত-জিয়াউর রহমান, সাং-গলগন্ডা মুন্সিবাড়ী ও রাশেদুল হাসান ওরফে রনি (৩২), পিতা মৃত-সায়েদ আলী, সাং-চরজেলখানা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে আটক করে।
অপর এক অভিযান পরিচালনাকালে এস.আই আক্রাম হোসেন, এ.এস.আই সুজন চন্দ্র সাহা ও সংগীয ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম এলাকায়।
উক্ত অভিযানে ১ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৩০) পিতা-হারুন-অর-রশিদ, সাং-হাবিরবাড়ী (খিলবাড়ী পুকুরপাড়), মোঃ আসাদ (২১) পিতা-মোঃ আহম্মেদ আলী, সাং-হবিরবাড়ী মধ্যপাড়া, উভয় থানা-ভালুকা ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশ সূত্রে ঘটনা সত্যতা নিশ্চিত হয় এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ও আসামীদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

