টেস্ট সিরিজের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

Date:

একাত্তর বাংলাঃ ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের শুরুতেই বড় চ্যালেঞ্জে পড়তে হলো বাংলাদেশকে। টাইগারদের চেপে ধরে নিজেদের প্রথম ইনিংসে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। সাদা পোশাকে এর আগে কখনো এত রান করেনি কিউইরা। আর এতে করে বাংলাদেশের বিপক্ষে কিউইদের লিড দাঁড়ায় ৪৮১ রানের। জবাব দিতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৪ রান তুলেছে বাংলাদেশ।

আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ৭১৫ পর্যন্ত টেনে নিয়ে থামেন উইলিয়ামসন। এটি তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। ২০১৪ সালে শারজায় ৬৯০ রান ছিল তাদের আগের রেকর্ড। আর টেস্টের ইতিহাসে এটি ১৭তম সর্বোচ্চ ইনিংস। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার করা ৯৫২/৬ডি. ইনিংসটিই এখন পর্যন্ত টেস্টের সর্বোচ্চ দলীয় ইনিংস।

ইনিংস ডিক্লেয়ারের আগে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২৫৭ বলে ১৯টি বাউন্ডারিতে সাজান তার ইনিংস। হাফসেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ওয়েগনার। তবে তাকে ব্যক্তিগত ৪৭ রানে এবাদত হোসেন লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান।

পরে ওয়াটলিংয়ের সঙ্গে জুটি গড়েন উইলিয়ামসন। এসময় টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ১২৬ ইনিংসে এই মাইলফলকের দেখা পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে যা দ্রুততম। ১৪৫ ইনিংসে আগের রেকর্ড ছিল রস টেইলের। উইলিয়ামসন-ওয়াটলিং জুটিও দারুণ জমে উঠে। লাঞ্চের ঠিক আগে ওয়াটলিংকে ৩১ রানে থামিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তবে থেকে যান উইলিয়ামসন। ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তাকে দারুণ সঙ্গ দেন গ্র্যান্ডহোম। একপ্রান্তে অধিনায়ক ধীরে চললেও অপরপ্রান্তে স্টিম রোলার চালান পেস অলরাউন্ডার। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তবে উইলিয়ামসন দ্বিশতক ছোঁয়া মাত্রই ইনিংস ঘোষণা করায় তিন অংক ছোঁয়া হয়নি গ্র্যান্ডহোমের। ৫৩ বলে ৪ চারের বিপরীতে ৫ ছক্কায় ৭৬ রানের অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের হয়ে মিরাজ ও সৌম্য ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৩৪ রান। প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করলেও মূল লড়াইয়ে এসে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। তামিম ইকবালের ১২৬ রানের ইনিংসটি একটু পাশে সরিয়ে রাখলেই চোখে পড়বে বাকিদের দৈন্যদশা। দ্বিতীয় দিনের খেলা শেষে শতক হাঁকানো জিত রাভাল তো সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েই দিলেন, এ ম্যাচে জয় দেখছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিনের খেলা চলছে): বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৪ (তামিম ইকবাল ১২৬, লিটন দাস ২৯;ওয়েগনার ৪৭/৪)
নিউজিল্যান্ড প্রথম ইনংস: ৭১৫/৬ডি. (রাভাল ১৩২, লাথাম ১৬১, উইলিয়ামসন ৯৩*, নিকোলস ৫৩ কেন উইলিয়ামসন ২০০*, গ্রান্ডহোম ৭৬*; মিরাজ ২৪৬/২, সৌম্য ৬৮/২)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৭৪/৪ (তামিম ৭৪, সাদমান ৩৭, সৌম্য ৩৯*, মাহমুদুল্লাহ ১৫*;  সাউদি ৫৪/২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান