টিনের বদলে পাকা বাড়ি পেল ৫৫টি পরিবার

Date:

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ পাকা ঘর পেয়ে খুশি ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই, মধুহাটি, কুমড়াবাড়িয়া ও দোগাছী ইউনিয়নের ৬টি গুচ্ছগ্রামের ৫৫ টি গৃহহীন পরিবার। মাত্র দেড় লাখ টাকায় একটি ইটের পাকা ঘর, বারান্দা ও একটি পাকা টয়লেট তৈরি করা হয়েছে। যে টাকায় অনেক উপজেলায় চারিপাশে টিনের বেড়া দিয়ে তৈরি করা ঘর গৃহহীন পরিবারকে দেওয়া হলেও সদর উপজেলার এই ৬ টি গুচ্ছগ্রামে দেওয়া হয়েছে পাকা দেওয়াল তৈরি করা হয়। আর এই কাজে সার্বিক তদারকি করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ও প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শুভাগত বিশ্বাস। ৫৫ টি গৃহহীণ পরিবার কখনো স্বপ্নেও ভাবিনি তারা পাকা ঘরে ঘুমাবেন। গৃহহীন পরিবারগুলো পাকা ঘর পেয়ে দারুন খুশি। প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালী, কুমড়াবাড়ীয় ইউনিয়নের লেবুতলা, কুমড়াবাড়ীয়া ও দোগাছী ইউনিয়নের কলমনখালী গ্রামে ৬ টি গুচ্ছগ্রাম তৈরী করা হয়েছে। যেখানে ৫৫ টি ভূমিহীণ পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। গুচ্ছ গ্রামের বাসিন্দা সুনীল সরকার জানান, তার কোন জমি ছিল না। অন্যের জমিতে কাজ করে সংসার চালান তিনি। জীবনে কোন দিন স্বপ্নেও ভাবতে পরিনি তিনি পাকা দালান ঘরে ঘুমাবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, ৪ টি ইউনিয়নের ৬টি গুচ্ছগ্রামে ৫৫ টি পরিবারকে পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘরের মেজে পাকা-উপরে টিন এবং একটি পাকা টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও ঘরে রঙিন কালার করে দেওয়া হয়েছে। একটি ঘর ও টয়লেট তৈরি করতে দেড় লক্ষ টাকা করে ব্যয় করা হয়েছে। ঘর গুলে পেয়ে সত্যিই গৃহহীন পরিবারগুলো দারুন খুশি। বৃহস্পতিবার সকালে পাগলা কানাই ইউনিয়নের গিলাবাড়ীয়া একতা গুচ্ছগ্রামের বাসিন্দাদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে টিনের বদলে পাকা বাড়ি পেল ৫৫টি পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান