টিজারেই চমক দেখালো “ফ্ল্যাশব্যাক”

Date:

বিনোদন ডেস্ক

অভিনেতা কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস এবং অভিনেত্রী শবনম বুবলী এবার একসঙ্গে। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। মুক্তি পেল সেই ছবির অফিসিয়াল টিজার। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা।

ছবিতে অঞ্জন চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলীকে। ফার্স্ট লুকে অভিনেতা কৌশিক গাঙ্গুলী কে দেখা গিয়েছে একটি কালো কোট পরে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ দাস। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাকে। অন্যদিকে ছবির আরো এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের অঙ্কপথে দেখা হয় অঞ্জন, শবনম ও ডিকের। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়!!! ছবি ‘ফ্ল্যাসব্যাকে’ ধরা যাবে সবটাই।

কলকাতা শহর ও নর্থ বেঙ্গলে পাহাড়ের ছবির শ্যুটিং হয়েছে।পরিচালক রাশেদ রাহা জানান ‘এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গাঙ্গুলী অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলী অসাধারণ।’

অভিনেত্রী শবনম বুবলী জানান “ভারতের ছবিতে অভিনয় করতে পারাটা আমার খুব ভালো লাগার বিষয়। অসাধারন একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সাথে অভিনয় করার অভিজ্ঞতা দারুন। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক, খুব ভালো অভিজ্ঞতা এই ছবিতে অভিনয় করার। আর চরিত্রটা দারুন, আশা করছি সবার ভালোবাসা পাবো”।

অভিনেতা সৌরভ দাস জানান ‘এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিক দা, বুবলীর সাথে অভিনয় করা দারুন অভিজ্ঞতা। এর আগে বুবলীর সাথে কাজ হয়নি আমার। দর্শকদের ভালো লাগবে ছবিটি’।

ছবিতে আরো মুখ্য চরিত্রে দেখা যাবে বেশ নামকরা অভিনেতা অভিনেত্রীদের। ছবিটি মুক্তি পাবে নারায়ন চ্যাটার্জি ও কাজী জাফরিন মুন এর প্রযোজনাতে ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে।

চলতি বছরে বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি ‘ফ্ল্যাসব্যাক’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান