টিউবওয়েলের পানি আনতে গিয়ে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার: থানায় অভিযোগ

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামে ৭ম শ্রেনীর এক ছাত্রী (১৪) কে ধর্ষন করেছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষনের অভিযোগ উঠেছে মুছা মন্ডল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

মেয়েটিকে রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভর্তি রেজি নং ৬৮২০। মুছা মন্ডল বদনপুর গ্রামের আনিচ মন্ডলের ছেলে। তবে পুলিশ বলছে মুছার সাথে মেয়েটির পরোকিয়া ছিল। মেয়েটির আগে বিয়ে হয়েছিল। স্বামীর সাথে সংসার করেছে। জমিজাতি বা সামাজিক বিরোধ নিয়ে কোন সমস্যা হতে পারে।

মেয়েটির ভাষ্যমতে সে কালীচরণপুর স্কুলে পড়ালেখা করে। শনিবার রাত ১০টার দিকে টিউবওয়েলে পানি নিতে গেলে মুসা মন্ডল তাকে মুখ চেপে ধরে নিয়ে যায়। এরপর কি হয়েছে মেয়েটি বলতে পারেনি। সকালে তাদের বাড়ির কাছেই হাত পা বাধা অবস্থায় পড়ে ছিল।

মেয়েটির মা নার্গিস বেগম অভিযোগ করেন তার মেয়েকে নির্যাতন করা হলেও এক মেম্বার তাদের মামলা করতে দিচ্ছেনা।

মেয়েটির দুলাভাই আব্দুল আলীম জানান, তাদেরকে আইনের আশ্রয় নিতে দেওয়া হচ্ছেনা ।

অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, বদনপুর গ্রামে যেটাই ঘটুক তদন্ত হওয়া দরকার। মেয়েটি ধর্ষিত হয়েছে কিনা তার তদন্ত চান মানবাধিকার কর্মীরা।

ধর্ষনের অভিযুক্ত মুসার শ্বাশুড়ি নুরী বেগম জানান, তার জামাই অভদ্র ও চরিত্রহীন। তার কাজকর্মের প্রতিবাদ করে আমার মেয়ে প্রায়ই নির্যাতনের শিকার হয়।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, পুলিশ বাহিনী এখন অনেক সচেতন। কোন অপরাধ করে কেও পার পাবে না। মেয়েটি সত্যই ধর্ষিত হলে ন্যায় বিচার পাবে।

তিনি বলেন, ঘটনার মধ্যে কোন সামাজিক বিবাদ আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এ বিষয়ে রোববার সন্ধ্যায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান