নিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনের পাশে এসে বিকল হয়ে পড়ে। যাত্রীরা গাড়ি থেকে নেমে রেললাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ রেখে ওই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআবু আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

