টাঙ্গাইলের করোটিয়া এলাকায় টাঙ্গাইল কমিউটার কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করেছে।
আজ সকালে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এতে টাঙ্গাইল, গাজিপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তি পড়তে হয়েছে এর যাত্রীদের।
এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে সোনালিয়া নামক স্থানে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় ৪ ঘণ্টা পর উদ্বার করা হলো।

