ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

Date:

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। ১৬ই জুন/১৯ ইংরেজি তারিখ রবিবার কালীগঞ্জ উপজেলার ছালাভরা ও বিকেলে সদর উপজেলার লাউদিয়া এবং ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। পথে কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জনি হোসেন ও হেলপার তৌহিদুল ইসলাম মারা যায়। অপরদিকে বিকেলে স্বামী ডাবলু জোয়ার্দ্দারের সাথে মটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিল স্ত্রী শাহানাজ বেগম। মোটর সাইকেলটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই শাহানাজ বেগম নিহত হয়। আহত হয় স্বামী ডাবলু জোয়ার্দ্দার। একই সময় ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের লাউদিয়া নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে একটি মাটি বোঝায় ট্রাক্টর তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান