ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

Date:

১৯৯৬ সালের ৬ই আগষ্ট চরমপন্থি দলগুলোর শ্রেনী শত্রু খতমের রাজনীতির বলি হন এরশাদ আলী মেম্বর

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বর ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে। এরশাদ আলী মেম্বর জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)।

এরশাদ আলী মেম্বরের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বচ্চ দ্বায়ীত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারনে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন।

চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগষ্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার র্শ্বীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বর। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এলাকার শত শত নারী পুরুষ শেষ বারের মতো জনপ্রিয় এরশাদ আলী মেম্বরের শেষ মুখ খানি দেখতে ছুটে আসেন তার জীবনা গ্রামের বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক মাটির ডাক ও দৈনিক কালান্তর পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করছেন।

সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বর বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩