কবি মোঃ সেলিম হোসেন
মনের সূর্য দাও জ্বালিয়ে
ছড়াও আলো চারদিকে,
সকল আঁধার দূর করিয়া
আপন স্থানে রও টিকে।
চক্ষু কর্ণ সজাগ রেখে
সদাই তুমি চলো পথ,
জ্ঞানের প্রদীপ হাতে তুলে
চালিয়ে যাও জীবন রথ।
বইয়ের পাতা উল্টিয়ে যাও
ধারণ করে অন্তরে,
মনটা সাজাও একে একে
পুস্তকের-ই মন্তরে।
বিশ্ব বানাও পাঠশালা আর
তুমি সাজো ছাত্র তার,
দেখলে কিছু শুনলে কিছু
বুঝে নিবে বারে বার।
সাজো তুমি জ্ঞানের সূর্য
বিশ্বজুড়ে দাও আলো,
মুছে ফেলো ধরা থেকে
অজ্ঞতারই সব কালো।

