একাত্তর বাংলাঃ কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় আসামি শওকত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আব্দুল নূর এর আদালতে, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি শওকত। গতকাল নিকলী উপজেলায় স্ত্রী আয়েশা আক্তারসহ এক নারীকে হত্যার ঘটনায়, শওকতকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পরে নিহত আয়েশার বাবা, নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

