আবির হোসেন সজল:
আয়রে নবীন তরুণ দল, মাদক ছেড়ে মাঠে চল’ উক্ত স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সম্প্রদায়কে খেলাধূলায় আগ্রহী করার প্রয়াসে গত ১৮/০২/২০২৪ তারিখ হতে আয়োজিত হয় ‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’
টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় মোট ৬ টি টিম, যার মধ্যে আজ ২৯/০২/২০২৪ তারিখ ফাইনালে অংশ নেয় লালমনিরহাট পৌরসভা এবং আদিতমারী দল।
জমজমাট এবং প্রচুর দর্শক উপস্থিতির মাঝে এই ফাইনাল খেলায় আদিতমারী দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট পৌরসভা দল।
জয়ী দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ উল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ জেলা উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ফুটবল অনুরাগী।
তারুণ্যে মুখর এই টুর্নামেন্ট আবারো খেলাধুলায় সকলকে অনুপ্রাণিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

