একাত্তর বাংলা ডেস্কঃ আজ ১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ভাগ্যরেখা অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে বেশি নজর দিতে বলা হয়েছে এবং যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করে চললে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানাচ্ছে শাস্ত্র। চলুন জেনে নেয়া যাক ভাগ্যরেখা আজ আপনার সম্পর্কে কী বলছে।
মেষঃ বাড়িতে কোনও ভুল কাজের জন্য অপমানিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। ব্যবসার দিকে কোনও ঋণ গ্রহণের পরিকল্পনা। সম্পত্তি কেনা বেচার ভাল দিন। দুপুরের পরে ব্যবসায় বাড়তি লাভের জন্য মনে আনন্দ। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে।
বৃষঃ আজ কোনও নতুন কাজের জন্য মনে আনন্দ। ব্যবসায় সময় ভাল নয়। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি নিয়ে চিন্তা। কোনও উপহার পেতে পারেন আজ। শরীরের দিকে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি।
মিথুনঃ রাজনীতির লোকেদের জন্য কোনও চাপ আসতে পারে। আজ রাগের মাত্রা বাড়বে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের সম্ভাবনা।
কর্কটঃ ব্যবসার দিকে বাড়তি লাভ আসতে পারে। নিজের বুদ্ধির জোরে কর্মে উন্নতি। সম্পত্তি কেনার জন্য ঋণ গ্রহণ হতে পারে। আজ কোনও লোকের উপকার করে সুনাম পাবেন। রাত্রের দিকে ব্যবসায় একটু বাধা আসতে পারে। দূরের কোনও অতিথি আসার সম্ভাবনা।
সিংহঃ কোনও নতুন কাজের আলোচনা ও ভাল কাজ করে সুনাম বৃদ্ধি। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য কোনও অশান্তি বৃদ্ধি। অংশীদারী ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। অর্থ সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা।
কন্যাঃ প্রেমের ব্যাপারে বিরহ বেদনা আসার সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। প্রেমের জন্য মনে আজ খুব ভাল আনন্দ পাবেন।
তুলাঃ কাজের দিকে খুব উৎসাহ পাবেন। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। যারা গঠনমূলক কাজ করেন তাদের জন্য কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে।
বৃশ্চিকঃ পড়াশোনায় ঠিক মতো মনোযোগ দিতে পারবেন না। নেশা থেকে একটু দূরে থাকা দরকার। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনও উন্নতির যোগাযোগ। আজ অযথা ব্যয় বৃদ্ধি পাবে। কোনও কাজে বার বার চেষ্টা করেও ফল পাবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে।
ধনুঃ স্ত্রীর সঙ্গে পুরনো কোনও অশান্তি আবার নতুন করে আসতে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন কোনও বিপদের সম্ভাবনা আছে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা।
মকরঃ আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ নষ্ট হতে পারে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলার দিকে শুভ পরিবর্তন আসতে পারে।
কুম্ভঃ ব্যবসার দিকে কোনও বাড়তি যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা নিয়ে চিন্তা। দূরের কোনও বন্ধুর খবর ও অর্থ সাহায্য আসতে পারে।
মীনঃ বাড়িতে কোনও বিবাদ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য পুলিশি সমস্যা আসতে পারে। বুদ্ধির জোরে শত্রু জয়। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের কোনও সম্পর্কে উন্নতি হতে পারে। নতুন ব্যবসায় আজ কোনও ক্ষতির সম্ভাবনা।

