জামালপুর প্রতিনিধি
ময়মনসিংহের জামালপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদরের ভারুয়াখালি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে
জানা যায়, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক ও ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে আসা যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ নূর মোহাম্মদ।

