সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ ব্যাংক কামরাবাদ শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ব্যাংক সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিবছরই এই বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে নগদ অর্থ প্রদান করেন গ্রামীণ ব্যাংক কামরাবাদ শাখার ম্যানেজার রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিথ ছিলেন অত্র শাখার সেকেন্ড অফিসার মোহাম্মদ নায়েব আলী, অফিসার মোঃ জাহিদুল ইসলাম, এমরান হোসেন, লাবনী খাতুন, আছিয়া পারভীন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন।
এছাড়াও সরিষাবাড়ী এরিয়ার অন্যান্য শাখাতেও এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কামরাবাদ শাখাসহ অন্যান্য শাখার মোট ১১৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

