জমি বেচে মনোনয়নপত্র কিনলেন গ্রাম পুলিশ এসকেন আলী

Date:

অনলাইন ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন মো. এসকেন আলী। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। গত বুধবার লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
এসকেন আলী জানান, ভোট আসলেই তার খুব আনন্দ লাগে, অংশগ্রহণ করতে মন চায়। এর আগে দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদে ভোটও করেছেন। তাতে একবার তৃতীয় হয়েছিলেন। একবার উপজেলা পরিষদের ভোটেও ভাইস চেয়ারম্যান পদে ভোট করার জন্য সকলের দোয়া চেয়ে পোস্টারিং করলেও আর্থিক সংকটের জন্য ভোট করতে পারেননি।
এসকেন আলী বলেন, এ বছর জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে তিনি পরিকল্পনা করেছিলেন ২০ বছর আগে। তাই বাড়ির পাশের ১ কাঠা জমি আড়াই লাখ টাকায় বিক্রি করে মনোনয়ন ফরম তুলে ভোটের কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত ভোট সংক্রান্ত তার ৩৬ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমি ২৭ বছর ধরে গ্রাম পুলিশের চাকরি করি। আমি অনেক মানুষের উপকার করেছি।

ভোট চাইলে তারা অবশ্যই আমাকে দিবে। এসকেন আলী বলেন, এই আসনে মোট ১৫টি ইউনিয়ন পরিষদ আছে। সেখানকার গ্রাম পুলিশদের সাথে আমার যোগাযোগ আছে। সবাই ইনশাল্লাহ আমার জন্য কাজ করবেন।
লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার তাকে ফোন দিয়ে পরিষদের গ্রাম পুলিশ এসকেন আলীর মনোনয়ন ফরম উত্তোলনের খবরটি জানিয়েছেন। ঘটনাটি শুনে তিনি রীতিমতো অবাক হয়েছেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক গ্রাম পুলিশ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সরকারি (গ্রাম পুলিশ) চাকরি করলে নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে কি না জানতে চাইলে ইউএনও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার বিষয়গুলো দেখবেন। আইন অনুযায়ী ত্রুটিপূর্ণ হলে বাতিল হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান