জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক গুজব রটনাকারী বিল্লাল ময়মনসিংহ ডিবি পুলিশের কব্জায়

Date:

সুমন ভৌমিকঃ পদ্মাসেতুতে মাথা লাগবে এ গুজব সৃষ্টিকারী চক্রের অন্যতম হোতা কুমিল্লার বিল্লালকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ডিবি পুলিশ। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর প্রেস ব্রিফিং এর সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

জনমনে বিভ্রান্তি ছড়ানো ও সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতির গুজব এর মাধ্যমে আতংক সৃষ্টি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এক্ষেত্রে জড়িত কুচক্রী মহল এর শেষ গুজব ছিল পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে। এমন গুজব ছড়িয়ে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে সক্রিয় একটি কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। আর সেই ধারাকে অব্যাহত রাখতে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে কুচক্রী মহল বিভিন্ন ফেক আইডি খুলে পেইজ ও ফেসবুকে তাদের টাইমলাইনে অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন ধারাকে বাঁধাগ্রস্থ করতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।

এরূপ এক অপপ্রচারকারী ফেসবুক পেইজ Maulana Sazer Billal Hosain Mujahedi (মাওলানা সাজের বিল্লাল হোসেন মুজাহীদি) এর সূত্র ধরে ময়মনসিংহের ডিবি পুশিলের একটি সাফল্য আসে।

৩ আগস্ট শনিবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন পুলিশ লাইন্সে হলরুমে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে অপপ্রচারকারী চক্রের অন্যতম সদস্য মোঃ বিল্লাল হোসেন (২২) কে আটক করে ময়মনসিংহ ডিবি পুলিশ।

এই অপপ্রচারকারী ময়মনসিংহের নান্দাইলের রসুলপুর গ্রামের আমিনুল ইসলামের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ইস্যুকৃত সিম ব্যবহার করে তার ফেইসবুক আইডি হতে ফেসবুক পেইজ থেকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজ আইডিসহ সোস্যাল মিডিয়াতে প্রচার করে নিম্নে বর্ণিত গুজব গুলো ছড়িয়ে সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে মানুষের মাঝে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, জয়িতা শিল্পী, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিআইওয়ান মোখলেছুর রহমান আকন্দ, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, এসআই আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত বিল্লালের ছড়ানো গুজব-অপপ্রচার গুলো ছিল- “আপনার সন্তানকে সতর্ক অবস্থায় রাখুন। সবেমাত্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের রাউতগ্রামে পাবলিকের হাতে ধরা পড়লো কথিত তিনজন গলাকাটা। একসাথে তারা ৫জন ছিলো। এখানে তাড়া খেয়ে পালাতে গিয়ে বাকি দুই ধরা পড়লো পাশের গ্রাম চিতামইনে। তাদের গাড়িও আটক করা হয়েছে। তারা “কল্লা কাটতে গিয়েছিল। পাড়ার মানুষ ধরে গনধোলাই দিয়ে বেহুস…. করেছে! “কল্লা কেটে পালিয়ে যাওয়ার সময় ধরা খেল আর গন ধোলাই দিল-ভিডিওটি দেখুন” লোকটি কল্লা কাটতে গিয়ে ধরা খেল। গনধোলাইও খেল, গনধোলাই খেয়ে বেহুস হয়ে গেল। “দেখুন ইন্ডিয়াতে কিভাবে মুসলমানদের ঘরবাড়ী আগুন দিয়ে জালাইয়া দিচ্ছে হিন্দুরা-সকলে শেয়ার করুন”। “হে আল্লাহ মুসলিমদের হেফাজত করুন। চীনের মুসলিমদের দেখার কেউ নেই, দেখুন তাদের উপর কি ভয়ংকর নির্যাতন হচ্ছে! “ছড়িয়ে দিন সবার মাঝে”! কুকুর দিয়ে নির্যাতন চালাচ্ছে, কাশ্মীরের নিরিহ মুসলমানদের উপর নির্যাতন এইসব গুজব পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে”।

পুলিশ জানায়, অপপ্রচারকারী বিল্লাল হোসেনের সাথে যারা জড়িত সকলকেই গ্রেফতারের চেষ্ঠা চলছে।
ডিবি সূত্র থেকে জানা যায়, ডিবি’র উপ-পরিদর্শক আকরাম হোসেন বাদী হয়ে বিল্লাল এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-এ মামলা করেন।

ডিবি’র অপর অভিযানে গত ২৪ ঘন্টায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। এমদাদুল হক এর বিরুদ্ধে বাদী হয়ে মাদক আইনের মামলাটিও করেন ডিবি’র উপ-পরিদর্শক আকরাম হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান