জঙ্গলে প্রাচীন শহর!

Date:

ঘন জঙ্গলের মাঝে যে প্রাচীন মানবসভ্যতার চিহ্ন আছে, তার অনুমান অনেক আগে থেকেই ছিল ইতিহাসবিদদের কাছে। এত দিনে কম্বোডিয়ার জঙ্গলে ঘেরা সেই প্রাচীন শহরের ধ্বংসাবশেষের খোঁজ পেলেন ইতিহাসবিদরা।

মহেন্দ্র পর্বত। মহেন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্রের পর্বত। নগরের নামকরণ করা হয়েছিল তাঁর নামেই। কম্বোডিয়ার জঙ্গলে মহেন্দ্র পর্বতের অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধও তৈরি হয়ে গিয়েছিল। কারণ ইতিহাসে মহেন্দ্র পর্বতের কথা লেখা থাকলেও নগরের খোঁজ পাওয়া যায়নি তখনো। এই প্রথম তার খোঁজ মিলল।

২০১৩ সালে প্রথম এর অস্তিত্বের প্রমাণ পান ইতিহাসবিদরা। জঙ্গলের মধ্যে খোদাই করা কিছু পাথর দেখতে পেয়েছিলেন তাঁরা। ইতিহাসবিদদের দাবি, এই নগর খমের সাম্রাজ্যের রাজধানী ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা ছিল এই সাম্রাজ্যের অধীন। বিশাল সম্পত্তি এবং ক্ষমতার অধিকারী ছিল এই সাম্রাজ্য।

খমের সাম্রাজ্যের ধ্বংসের পর ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এই অঞ্চল খমের রুজ নেতাদের দখলে ছিল। কমিউনিস্ট খমের রুজ নেতারা সে সময় জঙ্গলের বিভিন্ন স্থানে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিলেন। সে কারণে ২০১৩ সালে তার খোঁজ পেলেও বা নগরের অবস্থান সম্বন্ধে অনুমান করলেও হেঁটে জঙ্গলের ভেতর নগরের খোঁজ চালাতে পারেননি ইতিহাসবিদরা। তার ওপর জঙ্গল খুব ঘনও ছিল।

সম্প্রতি হেলিকপ্টারে করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জঙ্গলের লেজার স্ক্যান করেন ইতিহাসবিদরা। তাতেই নগরের খোঁজ মেলে। জানা গেছে, সিয়েম রিপের ৪৮ কিলোমিটার উত্তরে ফেনম কুলেন পাহাড়ের মাঝে অবস্থিত এই নগর।

প্রাথমিক গবেষণা করে ইতিহাসবিদরা জেনেছেন, এই নগর খুব বেশি দিন স্থায়ী হয়নি। অন্যান্য প্রাচীন সভ্যতার তুলনায় এর স্থায়িত্ব অনেকটাই কম ছিল। নগরের চারদিক পাহাড়ে ঘেরা। শত্রু আক্রমণ থেকে রেহাই মিললেও এমন পরিবেশে বসবাস করাটা ছিল অত্যন্ত কষ্টকর। সে কারণেই খুব বেশি দিন এই নগর স্থায়ী হয়নি বলে ধারণা ইতিহাসবিদদের। এমন দুরূহ জায়গায়, পাহাড়ের মাঝে খমের সাম্রাজ্য কেন নগর গড়ে তুলেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। পাশাপাশি খোঁজ শুরু হয়েছে খমের সাম্রাজ্যের সেই বিশাল সম্পদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান