ছেলেরা যে ৫ বিষয় স্বীকার করতে লজ্জা পায়

Date:

একাত্তর বাংলাঃ ছেলেরা সবসময় কথা প্রকাশের বেলায় গম্ভীর তা আমরা সবাই জানি। তারা সহজে একজন আরেকজনকে অথবা যে কোন কথাই হোক না কেন, কারো কাছে সহজে প্রকাশ করে না। তবে খুব কাছের মানুষদের কাছে অনেকেই অনেক কিছু শেয়ার করে।

তবে ছেলেদের এমন কিছু বিষয় আছে যা তারা যে কারো কাছেই প্রকাশ করতে লজ্জাবোধ করে । সেটা কাছের হোক বা দূরের।

এমন অনেক বিষয় আছে, যা প্রকাশ্যে বলতে লজ্জাই পায় পুরুষ সমাজ। বন্ধুদের সঙ্গে কফির আড্ডায় হোক কিংবা আত্মীয়-স্বজনদের সামনে। কয়েকটি বিষয় গোপন রাখতেই পছন্দ করেন পুরুষরা।

এমনকী কখনও কখনও নিজের কাছেও স্বীকার করতে চান না। আসুন জেনে নেই কি সেই ৫ বিষয়।

স্ত্রী বেশি উপার্জন করেঃ তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে আজও অনেক পুরুষই মহিলাদের সবদিক থেকে পিছিয়ে রাখতে চান। কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও যে সব বিষয়ে পারদর্শী, এ কথা মেনে নিতে আজও যেন অনেকের বাধে। অহং বোধে কোথাও যেন জোর ধাক্কা লাগে। আর তাই গর্বের সঙ্গে অনেক পুরুষই স্বীকার করতে চান না, যে স্ত্রী তাঁর তুলনায় বেশি উপার্জন করেন। কারণ এতে গর্ব নয়, বরং হীনমন্যতাতেই ভোগেন তাঁরা। অনেক সময় বেতনের তারতম্যই দাম্পত্য সুখের কাঁটা হয়ে দাঁড়ায়। তবে সব পুরুষই এমন নন। স্ত্রী মোটা অর্থ রোজগার করলে খুশিই হন স্বামী। গর্ব করে সে কথা বলতেও ভালবাসেন সকলকে।

বাড়ির কাজ করিঃ হতেই পারে বাড়ির কাজ করতে কোনও পুরুষের ভাল লাগে। রান্না করা কিংবা বাগান সাজানো। অথবা ঘর পরিষ্কার রাখার কাজ করতে ভালবাসেন। এতে তো লজ্জার কোনও কারণ নেই। কিন্তু অনেক পুরুষই মনে করেন এ সব কথা কর্মক্ষেত্রে বা বন্ধুদের জানালে পুরুষত্বে আঘাত লাগতে পারে। অনেকে আবার ভাবতে পারেন সংসারে স্ত্রী বা মায়ের ইশারাতে হয়তো তিনি কাজ করেন। সেই ভয়েই এসব কথা লুকিয়ে রাখেন তাঁরা।

আবেগপ্রবণঃ মহিলারা চোখের জল দিয়েই কোনও তর্ক জিতে নিতে পারেন। পুরুষদের আলোচনায় এ কথা অনেকবারই ওঠে। কিন্তু পুরুষদের চোখে জল? নৈব নৈব চ। পুরুষরাও যে আবেগপ্রবণ হয়ে থাকেন, এ কথা যেন মেনে নিতে পারেন না তাঁরা। কষ্ট পেলে তাঁদের চোখে জলও যে স্বাভাবিক, তা নিজের মনকেও বোঝাতে পারেন না। চোখে জল দেখে কেউ যদি দুর্বল ভাবেন, এ আশঙ্কাই মনে ঘুরপাক খায় তাঁদের।

যৌন জীবন নিয়ে আলোচনাঃ পুরুষরাই যৌন জীবন নিয়ে আলোচনা করবেন। মহিলাদের ধারণা অনেক ক্ষেত্রে এমনটাই হয়। চান তাঁর পার্টনারই যেন এ নিয়ে কথা শুরু করেন। কিন্তু এ বিষয়টি আবার না-পসন্দ অনেক পুরুষের। পার্টনার যদি এ নিয়ে প্রথমে কথা বলেন, তাহলে খুশিই হন পুরুষেরা। বরং আলোচনা আরও সরস হয়ে ওঠে। তবে পার্টনার পাছে যৌন পিপাসু ভাবে, সে চিন্তাতেই আর সে কথা জানিয়ে ওঠা হয় না।

অন্য পুরুষকে দেখাঃ পাশ দিয়ে অন্য কোনও টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষ হেঁটে গেলেন। কিন্তু যে পুরুষের পাশ দিয়ে গেলেন তাঁর ভাবখানা এমন, যে সেদিকে তাকাননি তিনি। কোনও আগ্রহই নেই দেখার। কিন্তু না, অনেক ক্ষেত্রে এমনটা বোঝাতে চাইলেও তা ওপর ওপরই। কারণ অনেক পুরুষই অন্য লোকের পোশাক, হাঁটার স্টাইল, চুলের স্টাইল, জুতো বা সানগ্লাসের ব্র্যান্ড ইত্যাদি দেখতে ভালবাসেন। সোশ্যাল মিডিয়াতেও অন্য পুরুষদের প্রোফাইল দেখেন লুকিয়ে।  কিন্তু এ স্বীকারোক্তি আবার সর্বসমক্ষে করা যায় নাকি? এক্কেবারে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান