ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা তরুণীকে গণপিটুনি

Date:

বান্দরবান উপজেলায় ‘ছেলেধরা’ সন্দেহে রোকেয়া (১৮) নামের এক রোহিঙ্গা তরুণীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তিনি কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। বর্তমানে ওই তরুণীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার লেমুঝিরি আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শুভ নামে এলাকার এক কিশোর গরু চরাতে মাঠে যায়। এ সময় তাকে দেখে নিজের কাছে ডাকেন রোকেয়া। অপরিচিত হওয়ায় রোকেয়ার কাছে না গিয়ে বাড়ি ফিরে যায় শুভ। পরে পরিবারের কাছে বিষয়টি জানায়।

স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রোকেয়াকে ধাওয়া দেয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আগাপাড়া এলাকায় তাকে আটকে ফেলে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশ জানিয়েছে, রোকেয়া কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। তিনি মাথার চিকিৎসা করাবেন বলে ক্যাম্প থেকে বের হন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, ঘটনার সময় ওই এলাকায় তার সঙ্গে আরও ৪ নারী ছিলেন। কিন্তু তার অবস্থা দেখে ও চিৎকার শুনে তারা পালিয়ে যান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছেলেধরা সন্দেহে ওই তরুণীকে গণপটিুনি দিয়েছে স্থানীয়রা। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থ্য হলে ‘কী ঘটেছিল’ তা জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান