ছাগল ছিনতাই-এ ছাত্রলীগ নেতা! কি ঘটেছিল সেই রাতে

Date:

রাজধানীর মোহাম্মদপুরে ঈদুল আযহার আগে ছাগল ছিনতাইয়ের ঘটনায় ওই থানার ছাত্রলীগ সভাপতিসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে তিনজন কারাগারে রয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তারা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে গ্রেফতার হওয়া তিনজন এক দিনের রিমান্ডে ছিলেন জানিয়ে তিনি বলেন, তাদের টেলিযোগাযোগ আইনেও  গ্রেপ্তার দেখানো হয়েছে  এবং রিমান্ড প্রার্থনা করা হয়েছে। এদিকে ১০ আগস্ট রাতে ছাগল ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত জানিয়েছেন মামলার বাদি সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাইফুল ইসলাম বলেন, ১০ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে ২১২টি ছাগল নিয়ে তাদের ট্রাক ঢাকায় পৌঁছায়। এসময় ট্রাকে চালক-হেলপার ছাড়াও দুই আড়তদার। সাইফুল ইসলাম ছিলেন যাত্রাবাড়ীতে।

তিনি জানা, ছাগলগুলো নিয়ে যাত্রাবাড়ীতে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকটি শ্যামলী শিশুমেলার সামনে পৌঁছলে ১০-১২ জন যুবক সেটির পথরোধ করে দাঁড়ান। তখন ওই যুবকদের হাতে ওয়াকিটকি ছিল।

সাইফুল জানান, ওয়াকিটকি দেখে ট্রাক চালক ভেবেছিলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সে কারণে ট্রাক থামিয়েছিলেন। কিন্তু পরে দেখতে পান ঘটনা ভিন্ন। এ সময় মোবাইল ফোনে খবর পেয়ে সাইফুল ইসলাম দ্রুত সেখানে চলে আসেন।

সা্ইফুল জানান, রাত ৩টা পর্যন্ত বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ৯৯৯–এ ফোনও করেন। কিন্তু পুলিশের কোনো সহযোগিতা পাননি।

বাদানুবাদের এক পর্যায়ে ছাগলগুলোকে ট্রাক থেকে নামিয়ে একটি ক্লাব ঘরে ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ মণ্ডলকে আটকে রাখেন।এভাবে তারা পরদিন বেলা তিনটা পর্যন্ত জিম্মি থাকেন। পরে তিনটার দিকে র‍্যাবের ম্যাজিস্ট্রেট গিয়ে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে তিন তরুণকে গ্রেপ্তারের পর র‍্যাব ছাগল, ট্রাক, ওয়াকিটকিসহ থানায় হস্তান্তর করেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস (জিজি বিশ্বাস)।

তিনি জানান, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। র‍্যাব পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করেছে। এরমধ্যে ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম চাঁদার দাবিতে ছাগল ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেছেন।

হাতেনাতে আটকরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, ছিনতাই চেষ্টার ঘটনার মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্না, জসিম, ইয়াসির আরাফাত, রায়হান, জাহিদ, রাতুল, তানভীর, হীরা, তন্ময় ও পারভেজ নামে কয়েকজন জড়িত।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান